উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলায় প্রেসক্লাব মোড় থেকে রেলগেট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার বাইবাস সড়কের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সাংসদ ইসরাফিল আলম সড়কটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউপির চেয়ারম্যান আসাদুজ্জামান, কাশিমপুর ইউপির চেয়ারম্যান মকলেছুর রহমান, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রমুখ।