প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর বড় ময়দানে গতকাল মঙ্গলবার ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৭ উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলা প্রশাসক মীর খায়রুল আলম প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন। জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মতিউর রহমান ও ইলিয়াস আলী খান। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক আসলাম হোসেন, যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান, মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ফাহিমা ইয়াসমিন প্রমুখ।