উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুরের নলুয়ার হাওরপাড়ের গোপ্রাপুর বাজার ও আশপাশ এলাকায় গতকাল শুক্রবার বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে এ উপলক্ষে বিকেলে গোপ্র্রাপুর বাজারে সমাবেশ হয়। এতে স্থানীয় চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরশ মিয়া সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের কর্মকর্তা এজিএম মৃণাল চৌধুরী প্রমুখ। পরে সিদ্দিক আহমদ সুইচ অন করে বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি