প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নবনির্মিত শ্রেণিকক্ষের উদ্বোধন এবং সিলেবাসের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. রুহুল আমিন। তিনি নবনির্মিত শ্রেণিকক্ষের উদ্বোধন এবং কৃষি অনুষদের সিলেবাসের মোড়ক উন্মোচন করেন। কৃষি অনুষদের ডিন মো. আনিস খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রেজিস্ট্রার মো. সাইফুর রহমান। দিনাজপুর অফিস