উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৬টি গ্রামের ৬৫২ জন গ্রাহককে গতকাল বুধবার সকালে নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। গতকাল উপজেলার মুজিব বাজারে বিদ্যুৎ-সংযোগ কার্যক্রম উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা। অনুষ্ঠানে স্থানীয় ধনপুর ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার সভাপতিত্ব করেন। এতে বক্তৃতা করেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক সোহেল পারভেজ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জেলা পরিষদের সদস্য শামছুজ্জামান শাহ, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সচিব রোকেয়া সুলতানা প্রমুখ।