প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের (বিভাগ) উদ্যোগে শুরু হয়েছে আর্ক কেইউ ডিগ্রিশো-২০১৭। স্থাপত্য ডিসিপ্লিনের শেষ বর্ষের শিক্ষার্থীদের গবেষণার বিভিন্ন কাজ তুলে ধরা হয়েছে ওই আর্ক কেইউ ডিগ্রি শোতে। গতকাল বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনে ওই শোর উদ্বোধন করা হয়। দুই দিনের প্রদর্শনী শেষ হবে আজ সোমবার। অনুষ্ঠানে শেষ বর্ষে ভালো ফলাফলের জন্য কয়েকজন শিক্ষার্থীকে ‘হেড লিস্ট সনদ’ ও ‘আর্ক কেইউ-কেসিসি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক অনির্বাণ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান, খুলনা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান প্রমুখ। খুলনা প্রতিনিধি