উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার তৃতীয় আন্তজেলা ইয়ংস্টার টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭-এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর জামান আশরাফ। খেলায় ১৬ জেলার ১৬টি দল অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর ইয়ংস্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন। বক্তব্য দেন সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান, পার্বতীপুর আওয়ামী লীগের সম্পাদক রেজাউল করিম, অধ্যক্ষ নুরুল আমিন, পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক সরদার, ওসি মোস্তাক আহম্মেদ ও গোলাম মোস্তফা, খেলার স্পনসর শাহ্ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শাহ মো. আরাফাত হোসেন প্রমুখ।