উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তিনটি এলাকায় সুপেয় পানি (গুড ওয়াটার) সরবরাহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার নলকা ইউনিয়নের তিননান্দিনা গ্রামের দক্ষিণপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবার্স বাংলাদেশের নলকা সিপিডির (কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট) ব্যবস্থাপক লিংকন রায়। অর্থ কর্মকর্তা সুবীর মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য দেন এলজি ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডওয়ার্ড কিম, গুড নেইবার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জং সেক কিম, নলকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক প্রমুখ।