প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর ৭ বিজিবি ব্যাটালিয়নের অধীন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের সফিরহাট সীমান্তে একটি নতুন ফাঁড়ির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সফিরহাট ফাঁড়িটির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রংপুর জোনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন, ৭ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর মুহীদ উল আলম, বাউরা কোম্পানি কমান্ডার মোবাশ্বের খান, থানার পরিদর্শক (তদন্ত) মাহাফুজ আলম প্রমুখ। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি