উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ক্লাব শতবর্ষ ব্যাডমিন্টন প্রতিযোগিতা গতকাল থেকে শুরু হয়েছে। সন্ধ্যা সাতটায় ক্লাবের জ্যেষ্ঠ সদস্য ও কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি আরফানুল হক রিফাত ও সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৯৯ জন প্রতিযোগী নাম নিবন্ধন করেছেন। কুমিল্লা ক্লাব ছাড়াও চট্টগ্রাম, গুলশান ও উত্তরা ক্লাবের সদস্যরা অংশ নেবেন। প্রতিদিন বেলা সাড়ে তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত ক্লাব প্রাঙ্গণে খেলা চলবে।