উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের পুলিশ সুপারের বাসভবন ক্রসিংয়ে (শিল্পকলা চত্বর) ট্রাফিক পুলিশ বক্স করা হয়েছে। গতকাল রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মোহাম্মদ ফয়সালের সভাপতিত্বে আরও অংশ নেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সদর থানার ওসি ইউনুচ আলী, ওসি (ডিবি) আবুল কালাম, টিআই (প্রশাসন) শেখ শাহদাৎ আলী প্রমুখ। পুলিশ বক্স প্রকল্পটি বাস্তবায়ন করে মুন্সিগঞ্জ পৌরসভা। পুলিশ সুপার বলেন, এই পুলিশ বক্স নির্মাণ হওয়ায় ট্রাফিক পুলিশ ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবে।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ