উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গ্রিন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে বিশেষ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আমিনুল ইসলাম। রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীম আলম, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান প্রমুখ।