উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গতকাল রোববার নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী স্থানীয় সাংসদ মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এর উদ্বোধন করেন। পরে ওই ভবনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এ এইচ এম সালাউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম, পৌর মেয়র শমসের আলী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।