প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার সালেহা-ইমারত ও নাটোর কোল্ড স্টোরেজে চলতি মৌসুমে আলু সংরক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে উপজেলার শিকদারীর সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এনামুল হক। একই সময়ে দেউলার নাটোর কোল্ড স্টোরেজে উদ্বোধন করেন হিমাগারের মহাব্যবস্থাপক খায়রুল বাশার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোশারফ হোসেন, আবু হানিফ মিয়া, ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন প্রমুখ। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি