উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটিবিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ই-প্রাইমারি এডুকেশন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার এটির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম খান। এ উপলক্ষে উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে বাঙ্গালিপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব, ডোমার উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান ওমর, সৈয়দপুর পৌর কাউন্সিলর জোবায়দুল ইসলাম, সৈয়দপুর প্রেসক্লাবের সহসভাপতি মো. আমিরুজ্জামান প্রমুখ।