প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের মেন্দিবাগ এলাকার ফেরিঘাট-সংলগ্ন মাঠে গত রোববার রাতে মেন্দিবাগ অগ্রসর যুব সংঘ আয়োজিত প্রথম আনন্দকাপ মিনি নাইট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। আয়োজক সংগঠনের সভাপতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়েছ আহমদের সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, সোহেল আহমদ। সিলেট প্রতিনিধি