উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় লালমনিরহাট কালেক্টরেট মাঠে গতকাল বুধবার পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সাংসদ (লালমনিরহাট-কুড়িগ্রাম) সফুরা বেগম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম রশিদুল হক। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিম সরকার। বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিধু ভূষণ রায়, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সরওয়ারুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক প্রমুখ। ১৫টি স্টলের মাধ্যমে কৃষি বিভাগ ও অন্য প্রতিষ্ঠানের আধুনিক কৃষি যন্ত্র প্রদর্শন করা হচ্ছে।