উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আন্তস্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সদরের নিউ হোস্টেল মাঠে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম। উপজেলা ক্রীড়া সংস্থা ও আরকে জনকল্যাণ ট্রাস্ট নামের স্থানীয় একটি সমাজসেবামূলক সংগঠন যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মতলব দক্ষিণ থানার ওসি মো. কুতুব উদ্দিন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ। উপজেলার কয়েকটি উচ্চবিদ্যালয় ও মাদ্রাসার ১২টি দল এতে অংশ নিচ্ছে।