উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তারকনাথ (টিএন) স্কুল অ্যান্ড কলেজে গতকাল বুধবার বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও নূর কুতুবুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া, পাটগ্রাম সরকারি হুজুর উদ্দিন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক এ বি এম নাদিরুজ্জান, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবদুল ওহাব প্রধান প্রমুখ।