প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ আব্দুল ওদুদ গতকাল শনিবার এর উদ্বোধন করেন। এ উপলক্ষে গণপূর্ত অধিদপ্তরের আমবাগানে এক অনুষ্ঠানের আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক। বিশেষ অতিথি ছিলেন সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী ব্রি. জেনারেল (অব.) এনামুল হক, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, প্রকৌশলী মাহতাব উদ্দিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী প্রমুখ।