উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল বৃহস্পতিবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করেছেন। রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মেজর মতিউর রহমান, রাজৈর উপজেলা চেয়ারম্যান আল-আমিন মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল কবির প্রমুখ। নতুন এই স্টেশনের ভবন নির্মাণ, যন্ত্রপাতি, গাড়ি ও আনুষঙ্গিক জিনিসপত্র কিনতে দুই কোটি টাকা খরচ হয়েছে।