উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর পরিবার কল্যাণ সংঘ দেশের সব নৌ-ঘাঁটি ও উপকূলীয় স্থাপনায়, সংঘের বিভিন্ন কার্যালয়ে ও অন্যান্য এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ) সভানেত্রী ও নৌবাহিনী প্রধানের সহধর্মিনী বেগম শবনম আহমেদ গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাস নাবিক কলোনির নৌপরিবার শিশু নিকেতন স্কুল প্রাঙ্গণে একটি ফলদ বৃক্ষের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। আইএসপিআর।