উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সকালে সদরঘাটে নৌ সপ্তাহ ২০১১-এর উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। চলতি মাসের ১-৭ তারিখ নৌনিরাপত্তা সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী বলেন, এ সরকার দেশের নদীগুলোকে রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ জন্য ১১ হাজার ৪৭৩ কোটি টাকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আ. মান্নান হাওলাদার।