উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার বারহাট্টা উপজেলার কদমদেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবার প্রদান (স্কুল ফিডিং) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সাংসদ মো. আশরাফ আলী খান গতকাল রোববার এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে এক সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোক্তার হোসেন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল কবীর প্রমুখ। পরে বিদ্যালয়ের ১২৫ জন শিক্ষার্থীকে দুপুরের খাবার দেওয়া হয়।