উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ সাত বছর পর অবশেষে সুনামগঞ্জ সরকারি কলেজের একমাত্র ছাত্রীনিবাসটির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার এর উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। উদ্বোধনের সময় সাংসদ মতিউর রহমান ছাড়াও কলেজের অধ্যক্ষ ছয়ফুল কবির চৌধুরী, উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের নেতা মতিউর রহমান, পীর মতিউর রহমান, হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান, জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।