উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কমিউনিটি হেলথ প্রোভাইডার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে দেড় মাসব্যাপী এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আবদুল মজিদ খান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবপদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান, সিভিল সার্জন সফিকুর রহমান ও মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কিম প্রকল্পের সমন্বয়ক মো. আশরাফ উদ্দিন।