উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাইয়ে গতকাল মঙ্গলবার ‘জনসমষ্টির ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক কৃষিপণ্যের মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি কৃষকেরা দুই দিনব্যাপী এ মেলায় বিভিন্ন পণ্য নিয়ে হাজির হয়েছেন। এর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. দিলদার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. আবদুর রহমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বেসরকারি সংস্থা সিআইপিডির প্রধান নির্বাহী কর্মকর্তা জনলাল কুমার চাকমা, উপজেলার ওয়াগ্গা ইউপির চেয়ারম্যান অংলাচিং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।