উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরের ওয়াপদা মাঠে গতকাল বৃহস্পতিবার থেকে তিন দিনের ফলদ ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা শহীদ মিনার প্রাঙ্গণে গাছ রোপণ করে এ মেলার উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আবু তাহের সভাপতিত্ব করেন। বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁদপুরের উপপরিচালক ফয়েজ উদ্দীন, ইউএনও সাইফুল ইসলাম মজুমদার প্রমুখ।