উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আনন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আনন্দগঞ্জ ফুলকুঁড়ি ক্রীড়া সংঘ এ টুর্নামেন্টের আয়োজন করেছে। এ প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নিচ্ছে। প্রথম দিনের খেলায় কালাই ফুটবল একাদশ বনাম বড়িয়ারহাট ফুটবল একাদশ অংশ নেয়। পরে টাইব্রেকারে বড়িয়ারহাট ফুটবল একাদশ ৫-৪ গোলে জয়ী হয়।