উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে প্রথমবারের মতো তৈরি হতে যাচ্ছে কনটেইনার ভেসেল ও এলসিইউ (ল্যান্ডিং ক্র্যাফট ইউটিলিটি) যুদ্ধজাহাজ। খুলনা শিপইয়ার্ডে গতকাল রোববার দুপুরে এর নির্মাণকাজ উদ্বোধন করেছেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার ভেসেল ও দুটি অত্যাধুনিক এলসিইউ জাহাজ নির্মাণ করছে খুলনা শিপইয়ার্ড। প্রতিটি কনটেইনার ভেসেলের দৈর্ঘ্য ৭৫ মিটার ও প্রস্থ ১৩ দশমিক ৫ মিটার হবে।