উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কলেজের আয়োজনে গতকাল শনিবার থেকে ১২ দিনব্যাপী রাজশাহী কলেজ আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। সকাল সাড়ে নয়টায় কলেজমাঠে উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ আখতার জাহান। স্বাগত বক্তব্য দেন প্রতিযোগিতার আহ্বায়ক মো. ইব্রাহীম আলী। উদ্বোধনী খেলায় সমাজকর্ম বিভাগ ৩-০ গোলে ডিগ্রি পাস কোর্সকে পরাজিত করে। এ প্রতিযোগিতায় কলেজের ২৩টি বিভাগ অংশ নিচ্ছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ট্রফি হাতে আইটিএফ অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিসের মহিলা দ্বৈতের চ্যাম্পিয়ন চীনা তাইপের সিয়া হু চাও এবং জাপানের রুনা ইচিনোজ। কাল ফাইনালে এই জুটি হারিয়েছেন নর্দান মেরিয়ানা আইল্যান্ডের হাও ই-চ্যান এবং উজবেকিস্তানের সাবিনা স্মিরনোভাকে। কাল রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে ছবি: প্রথম আলো