উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে জাতীয় অধ্যয়ন কেন্দ্রের ৩৩তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার সোনালীপাড়া গ্রামে ওই শাখার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহিদ হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন রায়, শিক্ষক মথুব চন্দ্র রায়, জীতেন চন্দ্র রায়, অভিনাষ চন্দ্র রায়, কানু চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালীপাড়া হবি মন্দিরের সভাপতি নরেন্দ্রনাথ রায়। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি