উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় গতকাল শনিবার দুপুরে বন্দর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নতুন শিক্ষা ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী। সভাপতিত্ব করেন লিয়াকত আলী চৌধুরী।