উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া পৌরসভার উদ্যোগে দুই দিনব্যাপী সাহিত্য প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল শনিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। পৌর মিলনায়তনে কাউন্সিলর আমির হোসেনের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আবদুল আলীম, পটিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাসের সহকারী অধ্যাপক আবদুস সালাম হাওলাদার। আরও উপস্থিত ছিলেন খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অভিজিৎ বড়ুয়া, প্রভাষক ভগীরত দাশ প্রমুখ।