উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলায় ‘আয়েশা-সামী’ আটদলীয় টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। কামালদিয়া মাঠে গতকাল বুধবার সকাল ১০টার দিকে ফরিদপুর-১ আসনের সাংসদ মো. আবদুর রহমান এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। সামী ক্রীড়াচক্র এ আয়োজন করেছে। গতকাল উদ্বোধনী খেলায় আবদুর রহমান টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ ক্রিকেট একাদশ ১১ রানে সাতৈর ক্রিকেট একাদশকে পরাজিত করে।