উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় কংস সেতুর দক্ষিণ পাশে নবনির্মিত বঙ্গবন্ধু তোরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার এর উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। জেলা পরিষদের অর্থায়নে চার লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ওই তোরণ নির্মাণ করা হয়। উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল, ইউএনও খালেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মণীন্দ্র চন্দ্র তালুকদার প্রমুখ।  ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি