উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের সুজা নিলজা গ্রাম বিদ্যুতায়ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ৬২টি পরিবারের মধ্যে মিটারের সংযোগ উদ্বোধনের মধ্য দিয়ে গ্রামটি বিদ্যুতায়ন করা হয়। এ উপলক্ষে আগনিলজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল শাফির সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় সাংসদ একাব্বর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন প্রমুখ বক্তৃতা করেন।