প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ম্যুরাল গতকাল মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। মধুখালী উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন এলাকায় এ ম্যুরালটি তৈরি করা হয়েছে। সকালে এটির উদ্বোধন করেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, মধুখালী ও বোয়ালমারী) আসনের সাংসদ মো. আবদুর রহমান। প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে এ ম্যুরালটির নির্মাণকাজ বাস্তবায়ন করে ফরিদপুর জেলা পরিষদ। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাবিব উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান প্রমুখ।