উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ থেকে কাঁচদহ ওয়াজেদ মিয়া সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ উদ্বোধন হয়েছে। দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক এর উদ্বোধন করেন। গতকাল বিকেলে উপজেলার রামপুর বাজারে এ উপলক্ষে এক জনসভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর আয়োজন করে। জনসভায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আমজাদ হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সাংসদ শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন প্রমুখ। উপজেলা প্রকৌশলী মো. আবদুল কুদ্দুস জানান, প্রায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে সড়ক প্রশস্তকরণের কাজ করা হচ্ছে।