উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামের নতুন গ্যালারির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্টেডিয়ামের দক্ষিণ-পশ্চিম পাশে গতকাল বুধবার সকালে নির্মাণকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল গাফ্ফার খান। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমানসহ সংস্থার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আশিকুর জানান, জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ১০০ ফুট নতুন গ্যালারি নির্মাণ করা হচ্ছে। এ জন্য ১ কোটি ২২ লাখ ৭৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।