প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মহাজেরাবাদ এলাকায় খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে এক চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। এখানে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত বিনা মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে দুস্থ রোগীদের চিকিৎসাপত্র দেওয়া হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল, খাজা মোজাম্মেল হক (রহ.) ফাউন্ডেশনের সচিব জোবায়ের হোসেন, ফাউন্ডেশনের সিলেট বিভাগের প্রধান সমন্বয়কারী আরমান খান, চিকিৎসক মেহেদী হাসান প্রমুখ। মৌলভীবাজার প্রতিনিধি|