প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের তেনাপচা এলাকায় গত মঙ্গলবার বিকেলে পল্লী বিদ্যুৎ কার্যক্রম উদ্বোধন করা হয়। স্থানীয় কাজী মোনাক্কা প্রাথমিক বিদ্যালয় চত্বরে দেবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতর আলী সরদারের সভাপতিত্বে ১৭০টি পরিবারের ওই কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক কামাল জিয়াউল ইসলাম, গোয়ালন্দঘাট থানার ওসি এ কে এম নাসির উল্যাহ প্রমুখ।