প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জের উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন স্কুল ফিডিং প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার এর উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা, জেলা প্রশাসক মো. সাহাবুদ্দিন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, সহসভাপতি অরুণ কুমার সাহা প্রমুখ।