উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভার সুলতানপুর গ্রামে গতকাল শুক্রবার একটি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ফেনী-২ (সদর) আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী গতকাল শুক্রবার এর উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, পিডিবির নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, পিডিবির ফেনীর নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম।