উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল নয়টার দিকে উপজেলার রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে উপজেলা পর্যায়ের এই খেলার উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল আকতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইয়াকুব হোসেন খান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ্ ইলিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী খেলায় বালক বিভাগে পাঙ্গাসী ইউনিয়নের পাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে ব্রহ্মগাছা ইউনিয়নের ধর্মদাসগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়।