উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গুড নেইবার্স বাংলাদেশের উদ্যোগে ‘মাল্টিপারপাস কমিউনিটি সেন্টার’ নামের একটি ভবনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার বিকেলে উপজেলার নলকা ইউনিয়নের কে সি ফরিদপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গুড নেইবার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিউং সিক কিম। সংগঠনের প্রকৌশলী মাহবুব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, সংগঠনের কর্মকর্তা সাদেক আলী প্রমুখ।