উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবজাতির সেবা ও আলোকিত মানুষ গড়ার উদ্দেশ্য নিয়ে গত শুক্রবার বিবেকানন্দ সেবা ও সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত মুন্সিগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মৃণাল কান্তি দাস। অনুষ্ঠানে হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেন ব্যানার্জি সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। এ ছাড়া বক্তব্য দেন কল্যাণময় সরকার, প্রদীপ কুমার আচার্য্য, অভিজিৎ ভাদুড়ী, স্বামী ভবেশাত্মানন্দ মহারাজ, বিবেকানন্দ সেবা ও সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মণিময় ঘোষাল প্রমুখ।