প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতায় কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে স্পট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ-সংযোগ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে জিনজিরা ইউনিয়নে জিনজিরা পীর মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও কোন্ডা ইউনিয়নে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম ১৪ জুলাই পর্যন্ত চলবে। বিদ্যুৎ-সংযোগ পেতে একজন গ্রাহক ৭২০ টাকা দিলে এক দিনের মধ্যে এই সংযোগ দেওয়া হচ্ছে। কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক রবিউল হোসেন। জিনজিরা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এ বি এম মিজানুর রহমানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক ঢালী ইউসুফ আহমেদ ও শহিদুল করিম, শুভাঢ্যা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবুল বাশার আজাদ প্রমুখ।