উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গতকাল মঙ্গলবার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিকেল চারটায় তিনি ভবন উদ্বোধন করেন। পরে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন্নাহার বেগম, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদুল হাসান, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আপ্তাবউদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা আলী আমজাদ প্রমুখ বক্তৃতা করেন।