উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় ভোটার তালিকা হালনাগাদকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সালথা মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে ওই কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও বিশ্বাস রাসেল হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দীন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খান প্রমুখ। ২০০১ সালের ১ জানুয়ারি পর্যন্ত জন্মগ্রহণকারী সব নারী-পুরুষ ভোটার হতে পারবেন। তথ্য যাচাই শেষে ২৮ আগস্ট পর্যন্ত তথ্য স্লিপে দেওয়া নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে নিবন্ধন করতে হবে।